এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম দীপক হালদার(৪৪)। পেশায় তিনি হিলি ব্লক অফিসের ড্রাইভার। বাড়ি বালুরঘাট শহরের খিদিরপুর হালদারপাড়া এলাকায়। গত শুক্রবার রাতে বাড়ির পাশেই দুই প্রতিবেশী মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের মধ্যে পড়ে যান দীপকবাবু। সেই বিবাদ আটকানোর চেষ্টা করেন তিনি। অভিযোগ, বিবাদ আটকানোর চেষ্টা করার সময় তাকে কাজল মন্ডল নামে একজন ধাক্কা মেরে ফেলে দেয় ফলে। ধাক্কার ফলে সজোরে কংক্রিটের রাস্তার উপর যান দিপকবাবু।
ঘটনায় তিনি গুরুতর জখম হন। চিকিৎসার জন্য প্রথমে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করে চিকিৎসকরা। এদিকে গতকাল কলকাতা নিয়ে যাওয়ার পথে বিকেলে রাস্তায় মারা যান তিনি। এরপর রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে গতকাল এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় দু'জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। অভিযুক্ত দু'জন কাজল মন্ডল ও সুফল সূত্রধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
এবিষয়ে মৃতের ভাই জিতু হালদার বলেন, দুই পরিবারের মধ্যে গন্ডগোল চলছিল। সেই গন্ডগোল থামাতে আমার ভাই গিয়েছিল। সেই সময় এক পরিবারের একজন আমার ভাইকে এমন ভাবে ধাক্কা মেরেছে যে, আমার ভাই সোজা পাকা রাস্তার মধ্যে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লাগে। পরে কলকাতায় নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। আমরা দুইজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছি।

Post a Comment